মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
যশোরে চালককে ছুরিকাহত করে ইজিবাইক ছিনতাইকালে গণপিটুনিতে জখম ২

যশোরে চালককে ছুরিকাহত করে ইজিবাইক ছিনতাইকালে গণপিটুনিতে জখম ২

যশোরে চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাইকালে দুর্বৃত্ত আকাশ (১ঁ৭) ও রাজিবুল (১৪) গণপিটুনির শিকার হয়েছে। শুক্রবার গভীররাতে যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ধানঘাটা এলাকায় ঘটনাটি ঘটে। ইজিবাইল চালক খোকনকে (৬০) যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তির পর চিকিৎসক খুলনায় রেফার্ড করেছেন। আর দুই দুর্বৃত্ত যশোর হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।


কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শেখ তাসমীম আলম জানিয়েছেন, ঘটনার রাতে দুই যুবক ধানঘাটা এলাকায় চালক খোকনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। খোকনের বাড়ি শহরতরীর ঝুমঝুমপুর এলাকায়। ছিনতাইয়ের সময় তিনি চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে এসে দুই যুবককে ধরে গণপিটুনি দেয়। পরে পুলিশের কাছে সোপর্দ করলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।


এরআগে স্থানীয়রা খোকনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করেছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com