মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বৃদ্ধা মাকে তাড়িয়ে দিলেন ছেলেরা, এগিয়ে গেলেন মাশরাফি

বৃদ্ধা মাকে তাড়িয়ে দিলেন ছেলেরা, এগিয়ে গেলেন মাশরাফি

নড়াইলে জমি লিখে নিয়ে ৮৫ বছরের এক বৃদ্ধাকে বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে তার দুই ছেলের বিরুদ্ধে। বৃদ্ধা মা কোথাও ঠাঁই না পেয়ে চিত্রানদীর পাড়ে সংরক্ষিত শিল্পী এসএম সুলতানের নৌকার নিচে কয়েকদিন হলো আশ্রয় নেন। এ খবর শুক্রবার সন্ধায় পেয়ে নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা মায়ারানী নামে ওই বৃদ্ধাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন।

স্থানীয়রা জানান, নড়াইল শহরের মাছিমদিয়া এলাকার মৃত কালিপদ কুণ্ডুর স্ত্রী মায়ারানী বড় ছেলে দেব কুণ্ডুর আশ্রয়ে বসবাস করতেন। ছেলের আশ্রয়ে থাকাকালীন বছর দেড়েক হলো মায়ারানীর ৫ শতাংশ জমি দেবকুণ্ডু লিখে নেন। জমি লিখে নেয়ার পর থেকেই দেব ও তার স্ত্রী বৃদ্ধা মায়ের সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন।

এক পর্যায়ে বৃদ্ধাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। এরপর ছোট ছেলে উত্তম কুণ্ডুর সংসারেও ঠাঁই হয়নি মায়ারানীর। সেই থেকে এর বাড়ি, ওর বাড়ি করে বৃদ্ধার জীবন চললেও সর্বশেষ আর কোথাও ঠাঁই না পেয়ে চিত্রানদীর পাড়ে সংরক্ষিত শিল্পী এসএম সুলতানের নৌকার নিচে কয়েকদিন হলো মায়রানী আশ্রয় নেন।

ঘটনাটি শুক্রবার মাশরাফির কানে পৌঁছালে তার উদ্যোগে সুলতানের নৌকার নিচ থেকে মায়ারানীকে উদ্ধার করে সুচিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com