মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কোস্টগার্ডের অভিযানে ৫শ কেজি জেলি পুশকৃত চিংড়ি জব্দ, চার প্রতিষ্ঠানকে জরিমানা

কোস্টগার্ডের অভিযানে ৫শ কেজি জেলি পুশকৃত চিংড়ি জব্দ, চার প্রতিষ্ঠানকে জরিমানা


মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন ও মৎস্য মান নিয়ন্ত্রন কর্তৃপক্ষ যৌথ অভিযান পরিচালনা করে ৫শ’ কেজি জেলি পুশকৃত চিংড়ি জব্দ করেছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে খুলনার রুপসাঘাট এলাকায় অভিযান চালিয়ে জেলি পুশকৃতচিংড়ি জব্দ ও এ ঘটনার জড়িত থাকার অভিযোগে ৪ প্রতিষ্ঠানকে ৯৫ হাজার জরিমানা করা হয়।মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার ইমতিয়াজ আলম জানান,

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে খুলনার রুপসা ঘাট এলাকায় অবস্থিত চারটি মৎস্য আড়তে অভিযান শুরু করে কোস্টগার্ড ও মৎস্য মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।এসময়ে ওই আড়তগুলোতে থাকা চিংড়িগুলোতে পরিক্ষা চালায় মৎস্য মান নিয়ন্ত্রন কর্তৃপক্ষ।পরিক্ষা নীরিক্ষার পর ওই প্রতিষ্ঠানগুলো থেকে ৫শ কেজি পুশচিংড়ি জব্দ করা হয়।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রিতু ফিস,মিলন ফিস, বাইজিদ ফিস ও প্রিয় ফিসকে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


তিনি আরো জানান,চিংড়িতে অপদ্রব্য পুশ করার কারনে একদিকে জনস্বাস্থ্য হুমকির মূখে পড়বে তেমনি এসব চিংড়ি বিদেশে রপ্তানী করলে দেশের সুনাম ক্ষুন্ন হবে।বার বার সতর্ক করার পরও এসব অপরাধে জড়িয়ে পড়ছেন মৎস্য আড়তের কর্তা ব্যক্তিরা।পরে জেলি পুশকৃত চিংড়ি মৎস্য মান নিয়ন্ত্রন কর্তৃপক্ষের উপস্থিতিতে নষ্ট করা হয়।বাংলাদেশ কোস্টগার্ডের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে যেকোন ধরনের সন্ত্রাসী তৎপরতা,বনদস্যু জলদস্যুদের অপতৎপরতা,

মাদক ব্যবসায়ীদের নির্মুল করা সহ ও বন্যপ্রাণী পাচারকারী এবং নিধনকারীদের বিরুদ্ধে কোস্টগার্ড বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে যাবে বলে জানান মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার ইমতিয়াজ আলম ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com