সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
মন্থর ওভার রেটের জন্য ১২ লক্ষ টাকা জরিমানা কোহালিকে

মন্থর ওভার রেটের জন্য ১২ লক্ষ টাকা জরিমানা কোহালিকে

কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচটা যত দ্রুত সম্ভব ভুলে যেতে চাইবেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহালি। লোকেশ রাহুলের দলের কাছে ৯৭ রানে আত্মসমর্পণ করতে হয়েছে ব্যাঙ্গালোরকে। পঞ্জাব অধিনায়কের ক্যাচ দু’ বার ফেলেছেন স্বয়ং কোহালি।

এ বার মন্থর ওভার রেটের জন্য ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে তাঁকে। আইপিএল কমিটির তরফে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে, চলতি মরসুমে এই প্রথম বার স্লো ওভার রেটের ঘটনা ঘটল আরসিবি-র সঙ্গে, তাই কোহালিকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হল। পঞ্জাবের বিরুদ্ধে কোনও কিছুই ঠিকঠাক হয়নি ব্যাঙ্গালোরের। টস জিতে প্রথমে পঞ্জাবকে ব্যাট করতে পাঠিয়েছিলেন কোহালি।

লোকেশ রাহুল শেষ পর্যন্ত টিকে থেকে পঞ্জাবকে পৌঁছে দেন ২০৬ রানে। ৬৯ বলে অপরাজিত ১৩২ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। পঞ্জাবের রান তাড়া করতে নেমে বিপর্যয়ের সম্মুখীন হয় ব্যাঙ্গালোর। মাত্র ১ রান করেন কোহালি।

ফিঞ্চ-ডিভিলিয়ার্সরাও বড় রান করতে ব্যর্থ। শেষ পর্যন্ত ব্যাঙ্গালোরের ইনিংস থেমে যায় ১০৯ রানে। ম্যাচ হারের পরে আবার জরিমানাও গুনতে হচ্ছে কোহালিকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com