মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাভারের আশুলিয়ায় ২০ লাখ টাকার নকল টাইগার-স্পীড জব্দ

সাভারের আশুলিয়ায় ২০ লাখ টাকার নকল টাইগার-স্পীড জব্দ

রাজধানীর সন্নিকটে সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ২০ লাখ টাকার নকল টাইগার, স্পীডসহ বিপুল পরিমাণ কার্বনেটেড বেভারেজ পণ্য জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়া কারখানাটি সিলগালা করার পাশাপাশি এর মালিক পলাতক থাকায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশনের (বিএসটিআই) সম্পাদক মঈনুদ্দীন মিয়া এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে দিনভর আশুলিয়ার আউকপাড়া দশদাহী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আশুলিয়ার আউকপাড়া এলাকায় বিএসটিআই লাইসেন্স ছাড়াই অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে নকল পণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছিল গ্রুপ জি-৫০ বেভারেজ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। পরে আজ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই প্রতিষ্ঠানের ২০ লাখ টাকার কার্বনেটেড বেভারেজ পণ্য জব্দ করা হয়।

মূলত রয়েল টাইগার ও স্পিড এর আদলে রিয়েল টাইগার, ব্রেক আপ, রয়্যাল টাইগার, স্পিডি, ডেল্টা অরেঞ্জ নিম্নমানের পানীয় উৎপাদন করে আসছিল প্রতিষ্ঠানটি। কিন্তু প্রতিষ্ঠানের মালিক পলাতক থাকায় তার বিরুদ্ধে বিএসটিআই কর্মকর্তা সাইদুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। পাশাপাশি কারখানাটি সীলগালাও করা হয়।

বিএসটিআই’র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশিদা আক্তার ভবিষ্যতে তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com