মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নারায়ণগঞ্জে ০৩(তিন)পরিবহন চাঁদাবাজ গ্রেফতার-

নারায়ণগঞ্জে ০৩(তিন)পরিবহন চাঁদাবাজ গ্রেফতার-



ভুলতা গাউছিয়া এলাকায় (২৪ সেপ্টেম্বর)দুপুরে লেগুনা স্ট্যান্ডে চলাচলরত লেগুনা থামিয়ে চাঁদা আদায়কালে ইসমাইল হোসেন (২০),মোঃ রিফাত (১৮) মোঃ মাসুম মিয়া (২০)নামে তিন জন পরিবহন চাঁদাবাজ’কে হাতে-নাতে গ্রেফতার করা হয় র‌্যাব এর একটি অভিযানিক দল।এ সময় তাদের দখল হতে চাঁদাবাজির সর্বমোট নগদ ৫,০৩০/- টাকা জব্দ করা হয়।


অনুসন্ধানে জানা যায়, জনৈক রতন মিয়ার নেতৃত্বে একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন ভুলতা গাউছিয়া এলাকায় লেগুনা স্ট্যান্ডে চলাচলরত লেগুনা চালক ও হেলপারদেরদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক লেগুনা প্রতি দৈনিক ৮০/- থেকে ১০০/- টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে। রূপগঞ্জ থানাধীন ভুলতা গাউছিয়া এলাকায় লেগুনা স্ট্যান্ডে লেগুনা থামিয়ে চাঁদা আদায়কালে চাঁদাবাজির নগদ ৫,০৩০/-টাকা উদ্ধারসহ উক্ত চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য ইসমাইল হোসেন (২০),

মোঃ রিফাত (১৮) মাসুম মিয়া (২০)’দেরকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন ধরে পলাতক আসামীর পরষ্পর যোগসাজশে অবৈধভাবে ভুলতা গাউছিয়া এলাকায় লেগুনা স্ট্যান্ডে চলাচলরত লেগুনা চালকদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বকভাবে চাঁদা আদায় করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।

তাদের অত্যাচারে লেগুনা চালকরা অতিষ্ঠ।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com