মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোয়ালমারীতে কবি নাজমুল হক নজীরের ৬৬ তম জন্মবার্ষিকী পালিত

বোয়ালমারীতে কবি নাজমুল হক নজীরের ৬৬ তম জন্মবার্ষিকী পালিত



ফরিদপুরের বোয়ালমারীতে শ্লোগানের কবি খ্যাত নাজমুল হক নজীরের ৬৬ তম জন্মবার্ষিকী শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পালিত হয়েছে। যথাযোগ্য মর্যাদায় উপজেলার গুনবহা গ্রামে নিজ বাড়ির আঙ্গিনায় কবির সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান।

দিনের প্রহরে কবি পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন কবির দুই ছেলে প্রভাষক সাইফুল্লাহ নজীর মামুন ও প্রভাষক শহীদুল্লাহ নজীর মাসুদ। এ সময় অন্যান্যের মধ্যে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন,

আলফাডাঙ্গা উপজলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান, কবি নজীর একাডেমীর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কবির আহমেদ লিনজু, বোয়ালমারী ও আলফাডাঙ্গা প্রেসক্লাব প্রমুখ। পরে দুপুরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উল্লেখ্য, কবি এবং সাংবাদিক নাজমুল হক নজীর জেলার আলফাডাঙ্গা উপজেলার শিয়ালদি গ্রামে ১৯৫৫ সালের ২৫ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন।

ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মারা যান ২০১৫ সালের ২৩ নভেম্বর। এ পর্যন্ত তার মোট ৯ টি কাব্যগ্রন্থ, তিনটি ছড়াগ্রন্থ, একটি ইতিহাসগ্রন্থ, মৃত্যু পরবর্তী আরো তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। একটি গ্রন্থ তিনি সম্পাদনা করেন। তিনি নিজ নামে প্রকাশিত পাক্ষিক ‘নজীর বাংলা’ পত্রিকার প্রধান সম্পাদক ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com