সোমবার, ১৫ Jun ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
KKR-এর এই তারকাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিশেষ পোস্ট শচীনকন্যা সারার

KKR-এর এই তারকাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিশেষ পোস্ট শচীনকন্যা সারার

প্রেমে পড়েছেন শচীন তেণ্ডুলকরের (Sachin Tendulkar) কন্যা সারা তেণ্ডুলকর (Sara Tendulkar)!‌ সোশ্যাল মিডিয়ায় কান পাতলে কিন্তু বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে সেই গুঞ্জন। উলটোদিকে থাকা ব্যক্তি আর কেউ নন, ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা শুভমান গিল (Shubman Gill)। বর্তমানে গিল কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হয়ে IPL খেলতে দুবাইয়ে (Dubai)। তাঁকে নিয়েই সম্প্রতি একটি পোস্ট করেছেন শচীনকন্যা।

আর তারপরই দু’‌য়ে দু’‌য়ে চার করতে দেরি করেননি নেটিজেনরা। বুধবার চলতি আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল KKR। প্রতিপক্ষ ছিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। যার সঙ্গে আবার জড়িত খোদ শচীন তেণ্ডুলকর। এহেন বাবার মেয়ে হয়ে সারা নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে শুভমানের ফিল্ডিং করার ছবি পোস্ট করেন।

সেই সঙ্গে একটি ‘‌হার্ট ইমোজি’ও দেন। আর এরপরই শুরু হয়ে যায় গুঞ্জন। ওই ক্লিপটিতে দেখা যায়, কেকেআরের খেলোয়াড় শুভমান গিল মুম্বইয়ের সূর্যকুমার যাদবের একটি শট আটকানোর জন্য ডাইভ মারছেন। ফিল্ডিংয়ে তাঁর এই চেষ্টার ক্লিপটিই সারা নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোষ্টও করেছেন। তবে এই প্রথম নয়,

এর আগেও সারার সঙ্গে শুভমানের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলেছে। সম্প্রতি শুভমান এবং সারা একই ক্যাপশনের সঙ্গে নিজের নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ছবি শেয়ার করেছিলেন। প্রথমে সারা ‘আই স্পাই’ ক্যাপশন দিয়ে নিজে ইনস্টাগ্রামে একটি ছবি পোষ্ট করেছিলেন, এর কিছুক্ষণ পরেই শুভমানও ওই একই ক্যাপশন আর ইমোজির সঙ্গে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন।

তবে সারা প্রশংসা করলেও ব্যাট হাতে এই ম্যাচে ব্যর্থ হন শুভমান। করেন ১১ বলে মাত্র ৭ রান। তাঁর দলও হেরে যায় ম্যাচ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com