বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

কোভিড টাস্কফোর্সের দেওয়া শর্তগুলো না মানলে সিরিজ বাতিলের সম্ভবনা

কোভিড টাস্কফোর্সের দেওয়া শর্তগুলো না মানলে সিরিজ বাতিলের সম্ভবনা

শ্রীলঙ্কান কোভিড টাস্কফোর্সের দেয়া শর্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড না মানলে, এ মুহূর্তে সিরিজ আয়োজন সম্ভব হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন লঙ্কান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে শ্রীলঙ্কান গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

কোভিড টাস্কফোর্সের দেওয়া শর্ত শিথিলের জন্য বিসিবির করা অনুরোধ মানা সম্ভব নয় বলেও জানিয়েছেন তিনি। অ্যাশলে ডি সিলভা বলেন, দেখুন, আমাদের কোভিড টাস্কফোর্স এ বিষয়ে একেবারেই নমনীয় হবে না। আমরা অনেক আলোচনা করেছি, কিন্তু বিসিবির অনুরোধ কোনোভাবেই তারা মানতে চাইছে না।

আমরা আপাতত বাংলাদেশকে জানিয়ে দেব, কোভিড টাস্কফোর্সের দেওয়া শর্তগুলো মানতেই হবে। এর কোনো ব্যত্যয় হবে না। আর শর্ত না মানতে না চাইলে, আপাতত সিরিজ স্থগিত করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। আশা করব, ভবিষ্যতে পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা হয়তো সিরিজটি আয়োজন করতে পারব।


এর আগে ১৪ দিনের কোয়ারেন্টিন এবং ওই সময়ে অনুশীলনে নিষেধাজ্ঞা সহ বেশকিছু শর্ত বেঁধে দেয় লঙ্কান ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দাবি ছিল, কোয়ারেন্টিন ৭ দিনে নামিয়ে আনা। একইসঙ্গে কোয়ারেন্টিন চলাকালীন অনুশীলনের দাবি জানায় বিসিবি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com