রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
সেপটিক ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

সেপটিক ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁওয়ে সেপটিক ট্যাংকিতে কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরের দিকে উপজেলার পাগলা থানাধীন নিগুয়ারী ইউনিয়নের কুরচাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক হিমেল (২৫) কুরচাই গ্রামের সিরাজ উদ্দিন মাষ্টারের ছেলে ও হুমায়ুন (২৬) একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে। এসময় নিহতদের উদ্ধার করতে গিয়ে আলতাফ (২৬), মামুন (২৩) ও আবু তাহের (২৮) নামে আরও তিন নির্মাণ শ্রমিক গুরুতর অসুস্থ হয়েছেন।

আহতদের পার্শ্ববর্তী গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন খান জাগো নিউজকে বলেন, রোববার সকাল থেকে কুরচাই গ্রামের আবুল কাদিরের বাসার সেপটিক ট্যাংকিতে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। ট্যাংকির পাটাতনের কাঠ ও বাঁশ খুলতে গিয়ে বিষাক্ত গ্যাসে তারা গুরুতর আহত হয়।পরে তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এমএ সাঈদ লিয়ন জানান, তিনজনকে হাসপাতালে আনা হয়েছে।

এদের মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছে ও একজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিলেও বাঁচানো সম্ভব হয়নি। বাকি একজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পাগলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় স্বজনরা অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com