মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দীঘিনালায় সহকর্মী হত্যার দায়ে আনসার সদস্যের ফাঁসির আদেশ

দীঘিনালায় সহকর্মী হত্যার দায়ে আনসার সদস্যের ফাঁসির আদেশ

খাগড়াছড়ির সহকর্মী আমীর হোসেন হত্যার দায়ে রফিকুল ইসলাম(৪০) নামে সাবেক আনসার সদস্যের ফাঁসির আদেশ ও একই সাথে ৫০হাজার টাকার অর্থদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ রেজা মো. আলমীর হাসান এই রায় ঘোষণা করেন।

প্রায় পাঁচ বছর পর মামলার রায় ঘোষণা হলো। রফিকুল ইসলাম পানছড়ির বলিটিলা এলাকার মঙ্গল মিয়ার ছেলে। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।

২০১৫ সালের ৩ জুলাই খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার চৌধুরী হিল আনসার ক্যাম্পে অপর সহকর্মীদের কথার শব্দে ঘুমে সমস্যা হওয়ায় ক্ষিপ্ত হয়ে সহকর্মীদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে রফিকুল ইসলাম নিজের ব্যবহৃত অস্ত্র দিয়ে গুলি করতে যায়।

তাকে বাঁধা দিলে পোস্ট কমান্ডার আমির হোসেনকে(৬০) প্রথম গুলি করে। পরে ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে নিজের ব্যবহৃত অস্ত্র ও গুলি নিয়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ আমির হোসেনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। নিহতের বাড়ি পানছড়ির বলিপাড়া এলাকায়। ওই দিন নিহতের ছেলে ফরিদ উদ্দিন বাদী হয়ে দীঘিনালা থানায় হত্যা মামলা দায়ের করেন।

একই বছরের ১৭সেপ্টেম্বর পুলিশ রফিকুল ইসলামকে আসামি দেখিয়ে আদালতে চার্জশীট দাখিল করেন। মামলা চলাকালে রাষ্ট্রপক্ষ মোট ১২ জন সাক্ষীর সাক্ষ্য আদালতে উপস্থাপন করেন। উভয় পক্ষের যুক্তি-তর্ক উপস্থাপন শেষে প্রায় পাঁচ বছর পর আদালতে এ রায় হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com