মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাভারে ৪টি ফার্মেসীতে র‌্যাবের অভিযান; আর্থিক জরিমানা

সাভারে ৪টি ফার্মেসীতে র‌্যাবের অভিযান; আর্থিক জরিমানা

রাজধানীর সন্নিকটে সাভারে অনুমোদনহীন ও নিষিদ্ধ ঔষধ বিক্রির দায়ে ৪টি ফার্মেসীতে অভিযান চালিয়ে সাড়ে চার লক্ষ টাকা আর্থিক জরিমানা করেছে র‌্যাব-৪ এর ভ্রাম্যমান আদালত। এসময় প্রায় ১ লাখ মূল্যের অবৈধ ঔষধ জব্দ করা হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত সাভারের হেমায়েতপুরে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন র‌্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান, সাভারের হেমায়েতপুর এলাকার কিছু ফার্মেসী ব্যবসায়ী প্রশাসনের চোখ ফাকি দিয়ে আমাদানী নিষিদ্ধ ঔষধ বিক্রি করে আসছে এমন অভিযোগের ভিত্তিতে হেমায়েতপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এসময় আল মদিনা ফার্মেসী, স্টার ফার্মেসী, সোহেল মেডিসিন ও আয়শা মেডিসিন নামে ৪টি ফার্মেসীতে অনুমোদনহীন আমদানী নিষিদ্ধ ঔষধ পাওয়া যায়। এর প্রেক্ষিতে ফার্মেসী ৪টিকে মোট সাড়ে চার লাখ টাকা আর্থিক জরিমানা করা হয় এবং ৪টি ফার্মেসী থেকে প্রায় ১ লাখ টাকা মূল্যের আমাদানী নিষিদ্ধ ঔষধ জব্দ করা হয়।

ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানে এসময় র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং-সহ অন্যান্য র্যা ব সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com