মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সেন্টমার্টিন থেকে ফিরলেন আটকে পড়া শতাধিক পর্যটক

সেন্টমার্টিন থেকে ফিরলেন আটকে পড়া শতাধিক পর্যটক

বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিনে আটকে পড়া শতাধিক পর্যটক ট্রলারে করে জীবনের ঝুঁকি নিয়ে টেকনাফে ফিরে এসেছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে চারটি কাঠের ট্রলারে তারা টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাটে পৌঁছান। আরও ২০-২৫ জন পর্যটক স্বেচ্ছায় সেখানে থেকে গেছেন।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ জানান, বুধবার দুপুরের দিকে পর্যায়ক্রমে চারটি কাঠের ট্রলারে তারা টেকনাফ ফিরে যান। রাতের দিকে আটকে পড়া পর্যটকরা নিরাপদে টেকনাফে পৌঁছান। আরও কিছু পর্যটক সেন্টমার্টিন দ্বীপে স্বেচ্ছায় রয়ে গেছেন। তাদের সার্বক্ষণিক খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

ফিরে আসা পর্যটকরা জানান, গত ১৮ ও ১৯ সেপ্টেম্বর কক্সবাজার থেকে কর্ণফুলী এক্সপ্রেস নামে একটি জাহাজে তারা সেন্টমার্টিন বেড়াতে যান। ২১ সেপ্টেম্বর তাদের ফিরে আসার কথা থাকলেও সাগরে ৩ নম্বর সংকেত জারি হওয়ায় সেদিন থেকে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। ফলে তারা সেখানে আটকা পড়েন। তবে এ সময় তাদের তেমন কোনো অসুবিধা হয়নি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সাইফ জানান, লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে সোমবার থেকে টেকনাফ- সেন্টমার্টিন নৌপথে যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। এতে সেন্টমার্টিনে আটকা পড়েছিলেন শতাধিক পর্যটক। তারা ট্রলারে করে টেকনাফে ফিরে এসেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com