বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ত্রিশালে খিরু নদীর বেইলি ব্রিজ ভেঙ্গে যাওয়ায় মানুষের চরম দুর্ভোগ।

ত্রিশালে খিরু নদীর বেইলি ব্রিজ ভেঙ্গে যাওয়ায় মানুষের চরম দুর্ভোগ।


ময়মনসিংহের ত্রিশাল-আছিম- ফুলবাড়ীয়া সড়কের পোড়াবাড়ী বাজারে খিরু নদীর উপর স্থাপিত বেইলী ব্রিজটিতে ভারী মালবাহী ট্রাকসহ সেতু ভেঙ্গে ট্রাকটি অর্ধেক অংশ আটকে গেছে। ফলে বুধবার সন্ধ্যা থেকে ত্রিশালের সাথে পোড়াবাড়ী,আছিম ও ফুলবাড়ীয়ার যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। দীর্ঘদিন ধরেই সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে থাকলেও কোন রকম জোড়াতালি দিয়ে যানবাহন চলাচল করছিল।

এ ঘটনার পর পোড়াবাড়ী বাজারের দুই পাশে শতাধিক গাড়ী আটকা পড়ে। স্থানীয়রা অনেক চেষ্টা করেও ট্রাকটি সড়াতে না পেরে ফায়ার সার্ভিস কে খবর দেয়। সন্ধ্যায় মঠবাড়ী ইউনিয়নের পোড়াবাড়ী বাজারের বেইলি সেতুর বেহাল অবস্থা পরিদর্শন করতে আসেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।

তিনি পুরো সেতু ভালভাবে পর্যবেক্ষণ করেন এবং যত দ্রুত সম্ভব সংস্কারেরর উদ্যোগ গ্রহনের আশ্বাস দেন। শিক্ষানুরাগী ও সমাজসেবক শাহ আহসান হাবীব বাবু বলেন সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমার যোগাযোগ হচ্ছে ইনশাআল্লাহ দ্রুততম সময়ে এলাকার জনগণের দীর্ঘদিনের দাবি এই সেতুটির নির্মাণ কাজ শুরু হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com