সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কালীগঞ্জে পর্চা জালিয়াতির অভিযোগে ৫০ হাজার টাকা অর্থদন্ড

কালীগঞ্জে পর্চা জালিয়াতির অভিযোগে ৫০ হাজার টাকা অর্থদন্ড

গাজীপুরের কালীগঞ্জে জমির পর্চা জাল জালিয়াতির অভিযোগে বার্নাট রোজারিও (৬৫) নামের এক বৃদ্ধকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহিনা আক্তার এ দন্ডাদেশ প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত বার্নাট উপজেলার তুমলিয়া ইউনিয়নের পিপ্রাশৈর গ্রামের মৃত এডমিন রোজারিও’র ছেলে। তিনি স্থানীয়ভাবে জমির ব্যবসা করেন।
জানা গেছে, ওই জমি ব্যবসায়ী ভূমি সংক্রান্ত মিস কেসে নিজের পক্ষে সংশ্লিষ্ট কাগজপত্রের সাথে একটি ভূয়া জাল পর্চা দাখিল করেন। বিষয়টি নিয়ে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তাদের সন্দেহ হলে তল্লাসী দিয়ে দেখা যায় ওই পর্চাটি ভূয়া এবং জাল।

পরে ভূমি অফিসে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বার্নাট রোজারিওকে দন্ডবিধি ১৮৬০ এর ৪০৩ ধারা মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বলেন, ওই লোক একটি ভূয়া ও জাল পর্চার মাধ্যমে জালিয়াতি করার চেষ্টা করেন।

পরে তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। তবে ভূমি অফিসে এ ধরনে জাল-জালিয়াতি হলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com