শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

বোয়ালমারীতে গাজাসহ আটক ২

বোয়ালমারীতে গাজাসহ আটক ২

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দুই স্থান থেকে দুই মাদক ব্যবসায়ীকে ৪০ গ্রাম গাজাসহ আটক করেছে থানা পুলিশ। থানা অফিসার ইনজার্জ মো. আমিনুর রহমান বলেন, রবিবার সন্ধ্যায় রুপাপাত ইউনিয়নের কাটাগড় মাজারের সামনে থেকে স্থানীয় জনতা গুনবহা ইউনিয়নের জালিয়াডাঙ্গা গ্রামের মো. রফিকুল ইসলামকে (৩২) ২০ গ্রাম গাজাসহ আটক

করে ইউপি চেয়ারম্যান আজিজার রহমানের নিকট দেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে তাকে আটক করে নিয়ে আসে। এ সময় তার কাছ থেকে ২০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। অপরদিকে সোমবার (২১.৯.২০) দুপুর ২টার দিকে পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা গ্রামের দুলালের মেহেগনী বাগান থেকে গোপন সংবাদের ভিত্তিতে জয়পাশা গ্রামের বাসিন্দা

সৈয়দ রাসেল আলী (৩০) নামের এক ব্যক্তিকে ২০ গ্রাম গাজাসহ আটক করা হয়েছে। আটককৃতদের নামে মামলা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com