বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
রোনালদোকে অনন্য সম্মান

রোনালদোকে অনন্য সম্মান

সময়ের অন্যতম সেরা ফুটবলার। কেউ কেউ বলে থাকেন, বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। মাঠ মাড়িয়ে রেকর্ডের পাতায়ও তার দাপটটা স্পষ্ট। অর্জনের ভান্ডার বেশ সমৃদ্ধ। এমন একজন ফুটবলার যেখান থেকে উঠে এসেছেন তাকে সম্মান জানানো তো তাদের কর্তব্যই। কিংবা তাদের জন্য গর্বেরও বিষয়। বলা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর কথা।

পর্তুগিজ সুপারস্টারকে এবার অনন্য সম্মাননা জানাল তার শৈশব-কৈশোরের ক্লাব স্পোর্টিং সিপি। নিজেদের ফুটবল একাডেমির নাম বদলে সেটির নাম রেখেছে তারা রোনালদোর নামে। এখন থেকে সেটি পরিচিত হবে ‘আকাদেমিয়া ক্রিস্টিয়ানো রোনালদো’ নামে।

২০০২ সালে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপির ‘বি’ টিমের হয়ে ফুটবলের সঙ্গে রোনালদোর সখ্যতা। সে বছরই মাত্র ২ ম্যাচ খেলার পর, ক্লাবটির মূল দলে খেলার সুযোগ পান রন। ২০০৩ সাল পর্যন্ত ক্লাবটির হয়ে খেলেছেন ২৫টি ম্যাচ। তাতেই নিজেকে পরিচিত করে তোলেন ইউরোপে।

২০০৩ সালে তাকে কিনে নেয় ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর থেকে দুরন্ত পথচলা, হয়ে ওঠা সিআরসেভেন। ইউরোপ হয়ে বিশ্ব ফুটবলের শাসন হাতের মুঠোয় নিয়ে নেয়া।

ইতিহাসের অংশ হয়ে ওঠা এই ফুটবলার উঠে এসেছেন যেখান থেকে, তারা তো তাকে একটা একাডেমি উৎসর্গ করতেই পারে!

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com