সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরে দুইজনের মরদেহ উদ্ধার

গাজীপুরে দুইজনের মরদেহ উদ্ধার

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকা থেকে এক নারী পোশাক শ্রমিক ও এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে পৃথক দুটি স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- সিরাজগঞ্জের কাজীপুর থানার রশিদপুর গ্রামের নায়েব আলীর মেয়ে সরণী আক্তার (১৯) ও টাঙ্গাইলের নাগরপুর থানার চরবাররা গ্রামের সোমবাদ আলীর ছেলে ঝুট ব্যবসায়ী এরশাদ (৩৪)।

এদের মধ্যে সরণী আক্তার কোনাবাড়ী বাইমাইল এলাকায় ভাড়া বাসায় থেকে স্ট্যান্ডার্ড গ্রুপের পোশাক কারখানায় চাকরি করতেন। আর এরশাদ কোনাবাড়ীর আমবাগ পশ্চিমপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

নগরীর কোনাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন জানান, স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে।

পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে দুটি অপমৃত্যু মামলা করা হয়েছে। তাদের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com