সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
টাঙ্গাইলে সেতুর নিচ থেকে চা বিক্রেতার লাশ উদ্ধার

টাঙ্গাইলে সেতুর নিচ থেকে চা বিক্রেতার লাশ উদ্ধার

টাঙ্গাইলের গোপালপুরে সেতুর নিচ থেকে ইসমাইল হোসেন (৩৬) নামে এক চা বিক্রেতার লাশ উদ্ধার করা হয়েছে।

২০ সেপ্টেম্বর রবিবার সকালে উপজেলার ঝাওয়াইল বাজার এলাকায় একটি ছোট সেতুর নিচ থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।

নিহত ইসমাইল হোসেন ঝাওয়াইল গ্রামের আজিবর রহমানের ছেলে। তিনি ওই বাজারে ছোট্র একটি দোকান দিয়ে চা বিক্রি করতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সারাদিন চা বিক্রি করেছেন তিনি। সন্ধ্যা রাতে দোকান বন্ধ করে বাড়ী ফিরেননি। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পাননি। রবিবার সকালে ওই সেতুর নিচে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পাওয়া যায়। লাশের পা ভাঙ্গা ও মাথায় ক্ষতের চিহৃ রয়েছে।

প্রাথমিকভাবে তারা দাবী করছেন, রাতে তাকে খুন করে সেতুর নিচে লাশ ফেলা হয়েছে। তবে, নিহত ইসমাইল নেশার সাথে জড়িত ছিলো বলেও নিশ্চিত করেছেন তারা।

ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, লাশের প্রাথমিক অবস্থা দেখে মনে হচ্ছে সড়কে বড় কোনো গাড়ীর সাথে ধাক্কা লেগে বা চাপা পড়ে মারাত্বক আঘাত পেয়ে সেতুর নিচে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে।

গোপালপুর থানার ওসি (তদন্ত) কাইয়ুম সিদ্দিকী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের বাম পা ভাঙ্গা, শরীরে থেতলানোর চিহৃ ও মাথায় জগম আছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com