বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
কালীগঞ্জে সিএনজি চালিত অটোরিক্সা উল্টে এক যাত্রীর মৃত্যু

কালীগঞ্জে সিএনজি চালিত অটোরিক্সা উল্টে এক যাত্রীর মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জে সিএনজি চালিত অটোরিক্সা উল্টে মো. শিবলী সাদিক (২৭) নামের এক যাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার টঙ্গী-কালীগঞ্জ সড়কের নলছাটা নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হন আরো ২ জন।

বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম।

নিহত শিবলী সাদিক ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ঠাকুনালা গ্রামের মো. আব্দুল মতিন মোল্লার ছেলে। তিনি কালীগঞ্জ প্রাণ-আরএফএল (জওচ) কারখানার মেকানিক্যাল বিভাগে কর্মরত ছিলেন এবং নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পাইকশা গ্রামে শ্বশুর বাড়ীতে থাকতেন। আহতদের পরিচয় জানা যায়নি।

জানা গেছে, টঙ্গী থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির একটি সিএনজি চালিত অটোরিক্সা বিকেলে নলছাটা নামক ব্রিজের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান যাত্রী শিবলী সাদিক। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ ও দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিক্সাটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। এ সময় সিএনজিতে থাকা আরো দুইজন যাত্রী আহত হন।

তারা স্থানীয় ক্লিনিকে চিকিৎসার জন্য চলে যাওয়ায় তাদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। এ ঘটনার পর ওই সিএনজি চালিত অটোরিক্সার চালক পলাতক।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আর নিহতের মরদেহ বিনা ময়নাতদন্তের আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com