সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
প্রতিমন্ত্রী সুস্থতা কামনায় মানিকগঞ্জের অর্ধশত মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

প্রতিমন্ত্রী সুস্থতা কামনায় মানিকগঞ্জের অর্ধশত মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি’র সুস্থতা কামনায় গতকাল মানিকগঞ্জের বিভিন্ন স্থানে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। দুঃস্থ ও অসহায়দের মাঝে এসময় খাবারও বিতরণ করা হয়।

প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় শুক্রবার বাদ জুম্মা মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের মসজিদ সহ জেলার প্রায় অর্ধশতাধিক মসজিদে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান বৃন্দ, সরকারি কর্মকর্তা,জেলা উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ,

ইউপির চেয়ারম্যান বৃন্দ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতা কর্মী ও সর্বস্তরের জনসাধারণ। মোনাজাতে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা এবং নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর রোগমুক্তি চেয়ে মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করা হয়। পরে সবার মাঝে খাবার বিতরণ করা হয়।

এ প্রসঙ্গে শিবালয় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজাউর রহমান খান জানু সহ শিবালয় উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ সার্বিকভাবে তত্বাবধান করেন।

সার্বিকভাবে মিলাদ মাহফিল গুলো তত্বাবধান করেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ সদস্য ফাহিম রহমান খান রনি ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সহ সভাপতি ফুয়াদ রহমান খান হৃদয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার করোনাভাইরাসে আক্রান্ত হন নৌপরিবহন প্রতিমন্ত্রী ও দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী।

বর্তমানে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তিনি ঢাকায় মিন্টো রোডের সরকারি বাসায় হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com