সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ঠাকুরগাঁওয়ে ভলিবল টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

ঠাকুরগাঁওয়ে ভলিবল টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

ঠাকুরগাঁওয়ে আন্ত:স্কুল ভলিবল টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার বিকেলে সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলেন দেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাজমুল হুদা শাহ্ মো: এ্যাপোলো।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য রওশনুল হক তুষার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফ তপু, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম তালাশ, আয়োজক কমিটির সদস্য ও বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।

জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাজমুল হুদা শাহ্ মো: এ্যাপোলো বলেন, খেলাধুলার মূল কথা হল প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করা। স্বাস্থ্য ও মনের সঙ্গে নিবিড় সম্পর্ক রয়েছে এই খেলাধুলার। সুস্থ দেহ মানেই সুস্থ মন। খেলাধুলা জীবনকে করে সুন্দর ও পরিশীলিত। আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি বাড়াতে খেলাধুলার বিকল্প নেই।

খেলায় ২-০ সেটে জয়লাভ করে এসএসসি-১৯ ব্যাচ দিবা। গত ৯ সেপ্টেম্বর ১৪ টি টিম নিয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com