শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মাছ ধরতে গিয়ে রেললাইনে ঘুম, কাটা পড়ে মৃত্যু

মাছ ধরতে গিয়ে রেললাইনে ঘুম, কাটা পড়ে মৃত্যু


ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে আব্দুর রহমান (৪৬) নামে এক জনের মৃত্যু হয়েছে। ১৮ সেপ্টেম্বর শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কুজিশহর এলাকার এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান কুজিশহর গ্রামের মনির উদ্দীন নুচরুর ছেলে এবং রুহিয়া ছালেহা খাতুন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের পিয়ন।

স্থানীয় ইউপি সদস্য মমতাজ উদ্দীন বলেন, শুক্রবার রাতে ফাঁদ দিয়ে মাছ ধরার জন্য বাড়ির পাশে রেললাইনে যান আব্দুর রহমান। রেল লাইনের পাশে জাল পেতে তিনি রেললাইনের ওপর মাথা ও পা রেখে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১১ টার দিকে রুহিয়া থেকে ছেড়ে যাওয়া পঞ্চগড়গামী সেভেন আপ ট্রেনে কাটা পড়ে তার দেহ ত্রি-খণ্ডিত হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।

১৯ সেপ্টেম্বর শনিবার সকালে দিনাজপুর জিআরপি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ দাফনের অনুমতি দেন। এ ঘটনায় দিনাজপুর জিআরপি থানায় একটি ইউডি মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com