সিরাজগঞ্জের তাড়াশে প্রতারক মিজান মাস্টারের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে বেকারদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে বিচারের দাবিতে মানববন্ধন। চাকরি দেওয়ার নামে শত শত বেকারদের কাছে থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া, জায়গা জমি জোর জবর দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে তাড়াশের নওগাঁ বাজারের প্রতারক চক্রের হোতা মোঃ মিজানুর রহমান (মাস্টার) এর বিরুদ্ধে ১৯ই সেপ্টেম্বর রোজ শনিবার এ মানববন্ধন করা হয়।
তাড়াশ প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করা হয়। মানববন্ধন আয়োজনে উপস্থিত ছিলেন ভুক্তভোগির স্বজন ও এলাকাবাসী।
ভুক্তভোগির মধ্যে নওগাঁ জিন্দানী ডিগ্রী কলেজের অধ্যক্ষ রেজাউল করিম বলেন,নওগাঁ বাজারের পূর্ব পাশে বাসা ভাড়া করে থাকেন ও সব কর্মকাণ্ড চালান।
ভুক্তভোগী মোঃ নজরুল ইসলাম বলেন, যে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে প্রত্যেক জনের কাছ থেকে 10 থেকে 12 লাখ টাকা নেন।
বলে যে চাকরি হবে তবে একটু সময় লাগবে, সময়ের পর সময় নেয় তবে চাকরি হয় না। পরবর্তীতে যদি টাকা ফেরত চায় তাহলে বিভিন্নভাবে হুমকি দেয়া হয়।
ভুক্তভোগী মাহমুদা পারভীন বলেন যে, তার কাছে থেকে কয়েক লক্ষ টাকা নিয়েছে চাকরি দেওয়ার কথা বলে কিন্তু চাকরি দেন নি। পরে যোগাযোগ করার চেষ্টা করলে সে বিভিন্নভাবে ভয়ভীতি দেখায়।
আরো অনেকেই বলেন যে,তাদের কাছ থেকে টাকা নিয়েছে কিন্তু চাকরি দেওয়া হয় নাই।
Leave a Reply