সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হলো ৭ ঘণ্টা পর

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হলো ৭ ঘণ্টা পর

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকায় জয়দেবপুর-যমুনা সেতু রেললাইনে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করা হলে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটি দিনাজপুর যাচ্ছিল। পথে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক স্টেশনের পাশে এসে লাইনচ্যুত হয়। এতে রেললাইনের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে ঢাকা থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত ট্রেনটি মেরামত করে। পরে ট্রেনটি ভোররাতে গন্তব্যের উদ্দেশ্যে চলে যায়।

ট্রেন চলে যাওয়ার পর উদ্ধারকারী কর্মীরা ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত কাজ শেষ করেন সকাল সাড়ে ৮টার দিকে। বর্তমানে ওই রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার শাহজাহান জানান, রাত দেড়টার দিকে মৌচাক স্টেশন এলাকায় রেল গেটের কাছে দিনাজপুরগামী মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এ সময় প্রায় সাত ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ছিল। খবর পেয়ে জয়দেবপুর থেকে উদ্ধারকারী একটি দল ঘটনাস্থলে যায়।

একপর্যায়ে লাইনচ্যুত হওয়া ওই মালবাহী ট্রেনের বগিটি লাইনে তুলতে সক্ষম হন তারা। পরে শনিবার সকাল সাড়ে ৮টা থেকে ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com