শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
করোনার জাল সনদ বিক্রি, মালয়েশিয়ায় দুই বাংলাদেশি আটক

করোনার জাল সনদ বিক্রি, মালয়েশিয়ায় দুই বাংলাদেশি আটক



করোনার নেগেটিভ রিপোর্টের (জাল সনদ) দাম ৫০ রিঙ্গিত। প্রবাসীদের অনেকেই এই সার্টিফিকেট কিনে সঙ্গে রাখছেন। একটি সিন্ডিকেট বেশ কিছুদিন যাবত এমন অবৈধ কাজ করে যাচ্ছে, এই খবর পৌঁছে যায় মালয়েশিয়ার পুলিশ ডিপার্টমেন্টের কাছে। তারা অপরাধীদের ধরতে গোপনে ফাঁদ পাতে, ধরা পড়েন সিন্ডিকেটের মূলহোতা দুই বাংলাদেশি।



মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের পুলিশ প্রধান দাতুক মাজলান লাজিম বলেন, দুই সপ্তাহ ধরে আমরা অপরাধীদের ওপর নজর রাখছিলাম, অবশেষ তারা ধরা পড়ল। একটি দোকান ভাড়া নিয়ে মাসখানেক ধরে এমন কাজ করে আসছে তারা। এর অর্থ হল, ইতোমধ্যে করোনার অসংখ্য নকল সার্টিফিকেট চলে গেছে অনেকের হাতে। সেসব সার্টিফিকেট উদ্ধার করতে আরেকটি দলকে দায়িত্ব দেওয়া হয়েছে।

ওই পুলিশ সদস্য আরো বলেন, আটককৃতদের পুরো পরিচয় আমরা এখনই প্রকাশ করছি না। তবে এটুকু বলছি, দুজন বাংলাদেশি অভিবাসী স্থানীয় দুজন লোককে সঙ্গে নিয়ে এই কাজ করে আসছিল। যে দোকান থেকে তাদেরকে আটক করা হয়েছে, সেখানে পাওয়া গেছে দুটি ল্যাপটপ, তিনটি প্রিন্টার, দুটি ল্যামিনেটিং মেশিন, নমুনা পরীক্ষার ফলাফলের দুটি শিটসহ আরো অনেক কিছু।


সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com