সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কাশিমপুরে যুদ্ধাপরাধ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

কাশিমপুরে যুদ্ধাপরাধ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ যুদ্ধাপরাধ মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। তার নাম মোসলেম উদ্দিন প্রধান (৬৮)। তিনি কিশোরগঞ্জের নিকলী উপজেলার কামারহাটি এলাকার লাবু শেখের ছেলে।

শুক্রবার সকালে কারাগার থেকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. আবু সায়েম জানান, ফাঁসির দণ্ডপ্রাপ্ত কয়েদি মোসলেম উদ্দিন প্রধান শুক্রবার সকালে কারাগারের ভেতর হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। এসময় তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রফিকুল ইসলাম জানান, সকালে আসামি মোসলেম উদ্দিন প্রধানকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।

জেলার আরও জানান, যুদ্ধাপরাধ মামলায় মোসলেম ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। ২০১৭ সাল থেকে তিনি এ কারাগারে বন্দি ছিলেন। মোসলেম দীর্ঘদিন ধরেই নানা রোগে ভুগছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com