মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
খাগড়াছড়িতে বাস-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-১

খাগড়াছড়িতে বাস-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-১

খাগড়াছড়ি জেলা সদরের জিরোমাইল এলাকায় গোলাবাড়ী ইউপি কার্যালয়ের সামনে বাস-মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক মোঃ শামিম(২৫) ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

জানা যায়, বৃহস্পতিবার(১৭সেপ্টম্বর) রাত সাড়ে ৯টার দিকে খাগড়াছড়ি হতে মোটর সাইকেল যোগে মাইচছড়ি যাওয়ার পথে মোটরসাইকেলটিকে বিপরীত দিক হতে আসা চট্রগ্রাম- খাগড়াছড়িগামী বাসের ( নং- চট্রগ্রাম জ-১১-০২৮৭) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মহালছড়ি থানার মাইসছড়ি ইউনিয়নের নুনছড়ি গুচ্ছগ্রামের আবেদ আালীর ছেলে মোটরসাইকেল চালক মোঃ শামিম (২৫) ঘটনাস্থলেই নিহত হন।

পরে ফায়ার সার্ভিসের সদস্যগন ঘটনাস্থলে পৌঁছে নিহত শামিমের মরদেহ উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আব্দুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com