বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্র ও ইয়াবা উদ্ধারসহ ৫ জন অপহরনকারী গ্রেফতার

নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্র ও ইয়াবা উদ্ধারসহ ৫ জন অপহরনকারী গ্রেফতার


নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন কেওঢালা এলাকায়(১৭সেপ্টেম্বর)রাতে র‌্যাব-১১ এক বিশেষ অভিযান পরিচালনা করে ৫জন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। মোঃ আমিনুল ইসলাম @ শাহিন (৩৭), মোঃ সাদেক হোসেন (৩০), শ্রাবণ আকন (১৮), মোঃ ইয়াছিন আহম্মেদ @ জুনায়েদ (২২) ও মোঃ আশিকুর রহমান শিকদার@ শাকিব (২২)।

এ সময় তাদের দখল হতে ০২টি চাইনিজ কুড়াল, ০২টি স্টীলের চাকু, স্টীলের তৈরি ০২টি ছুরি, ০১টি রামদা, ০১টি তরবারী, ০১টি পিস্তলের কভার, ০১টি হাসুয়া এবং ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা দুর্ধর্ষ পেশাদার সন্ত্রাসী, অপহরণকারী ও চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ পরষ্পর যোগসাজশে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে সংঘবদ্ধভাবে সন্ত্রাসী, চাঁদাবাজি, অপহরণ করে মুক্তিপণ আদায়,

মাদক ব্যবসাসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছিল। গ্রেফতারকৃত দুষ্কৃতিকারীদের অপরাধ সংঘটনের সুনির্দিষ্ট তথ্যসহ কিছু ছবি পাওয়ার পর দীর্ঘদিন যাবৎ গোয়েন্দা নজরদারীর মাধ্যমে এই সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রকে সনাক্ত করে র‌্যাব। অতঃপর র‌্যাব-১১ এর একটি চৌকস আভিযানিক দল কর্তৃক অদ্য ১৭ সেপ্টেম্বর ২০২০ খ্রিষ্টাব্দে রাত ০১.৩০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন কেওঢালা এলাকা হতে সংঘবদ্ধ অবস্থায় ০৫ জন সন্ত্রাসীদের হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ আমিনুল ইসলাম @ শাহিন এর নেতৃত্বে একটি কিশোর গ্যাং চক্র

মদনপুর এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসাসহ নানা ধরনের অপরাধমূলক কাজ করে আসছিল এবং তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com