শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
নিখোঁজের ১৭ ঘণ্টা পর খালে মিলল শিশু আকাশীর মরদেহ

নিখোঁজের ১৭ ঘণ্টা পর খালে মিলল শিশু আকাশীর মরদেহ

খালে গোসল করতে নেমে নিখোঁজের পর ১৭ ঘণ্টার চেষ্টায় প্রতিবন্ধী শিশু আকাশীর (১৩) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ডেমরায় ডিএনডি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের (ঢাকা অঞ্চল-৫) উপসহকারী পরিচালক মো. হাফিজুর রহমান।

মৃত আকাশী শেরপুরের নলিতাবাড়ী থানার চাঁদগাঁও গ্রামের মো. আনোয়ার হোসেনের মেয়ে। তারা বর্তমানে বামৈল এলাকায় ভাড়া থাকতো।

এর আগে, ১৬ সেপ্টেম্বর দুপুরে বৃষ্টির সময় প্রতিবেশী তিন বান্ধবীকে নিয়ে ডিএনডি খালে গোসল করতে যায় আকাশী। খালে সাঁতার কাটার এক পর্যায়ে আকাশী দুর্বল হয়ে পড়লে তার বান্ধবী জুঁইকে (৮) আঁকড়ে ধরে।

এ সময় তারা দু’জনেই পানিতে ডুবে গেলে স্থানীয় একটি ছেলে বিষয়টি খেয়াল করে জুঁইকে উদ্ধার করতে পারলেও আকাশীকে খুঁজে পায়নি সে।

এ ঘটনায় আকাশীর বান্ধবীরা বাড়িতে গিয়ে ভয়ে বিষয়টি গোপন রাখে। পরবর্তীতে বিকালে আকাশীর মা-বাবা তাকে খুঁজে না পেয়ে জুঁইসহ তার বান্ধবীদের জিজ্ঞেস করলে জুঁই ভয়ে ভয়ে ডুবে যাওয়ার ঘটনা বলে। খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের উদ্ধার টিম মেয়েটিকে খোঁজা শুরু করলেও রাত ১২টা পর্যন্ত তার সন্ধান মেলেনি।

পরে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার থেকে ডুবুরি দল ফের উদ্ধার অভিযান চালায়। নিখোঁজের ১৭ ঘণ্টা পর সকাল ৭টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com