সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পটুয়াখালী র‌্যাব-৮ ক্যাম্পের অভিযানে ৪,৫৪৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ সহ আটক-১

পটুয়াখালী র‌্যাব-৮ ক্যাম্পের অভিযানে ৪,৫৪৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ সহ আটক-১

র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক মোঃ রবিউল ইসলাম এর নেতৃত্বে ১৬ তারিখ রাত আনুমানিক ১০ টার সময় পটুয়াখালী জেলার বাউফলে অভিযান চালিয়ে ৪,৫৪৫ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয় যার আনুমানিক বাজার মূল্য ১১,৩৬,২৫০ টাকা।
এসময় পলিথিন ব্যবসায়ের সাথে জড়িত আসামী অনিল দেবনাথ (৩৩), পিতা- মৃত অধির দেবনাথকে আটক করা হয়।


ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, মোঃ জাকির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জানায়, আটককৃত আসামীকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধন-২০১০) এর ধারা ১৫(১) টেবিল ক্রমিক ৪(ক) এর বিধান লংঘনের অপরাধে ০৪ (চার) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।


জব্দকৃত পলিথিন সমুহ পরিবেশ অধিদপ্তর, পটুয়াখালীর নিকট হস্তান্তর করা হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব শেখ কামাল মেহেদী উপস্থিত ছিলেন।
ভবিষ্যতে র‌্যাবের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com