সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঘোড়াঘাটে নবাগত ওসি’র সঙ্গে সাংবাদিকদের পরিচিতি সভা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে নবাগত ওসি’র সঙ্গে সাংবাদিকদের পরিচিতি সভা অনুষ্ঠিত


দিনাজপুরের ঘোড়াঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ আজিম উদ্দীন এর সাথে সাংবাদিকদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার পরে থানার ভেতরেই নবাগত অফিসার ইনচার্জ এর সাথে উপজেলার সকল স্তরের প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকের এই পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সাংবাদিকরা ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা তুলে ধরেন বিশেষ করে বাল্য বিবাহ, সন্ত্রাসী কর্মকান্ড, মাদক সহ যতো প্রকার চোরাচালানির রুট হিসেবে মাদক ও চোরাকারবারিরা ঘোড়াঘাট উপজেলাকে ব্যবহার করে আসছে সে বিষয়গুলোর প্রতি দৃষ্টি দেয়ার জন্য ওসিকে অনুরোধ জানান।

নবাগত অফিসার ইনচার্জ আজিম উদ্দীন বলেন, আমি প্রতিটি কাজে সকল সাংবাদিকদের সহযোগীতা চাই। আমার কিছুদিন হয়েছে মাত্র ঘোড়াঘাট থানার দায়িত্ব গ্রহণ করার। সবকিছু বুঝে উঠতে আমার হয়তো কিছুটা সময় লাগবে। আমি অত্যান্ত আস্থার সাথে বলতে পারি এই এলাকায় মাদক সহ সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনে আমার দায়িত্ব কঠোরভাবে পালন করার চেষ্টা করবো।

তিনি আরও বলেন, কথায় নয় আমি কাজে বিশ্বাসী। শুধুমাত্র পুলিশ দিয়ে সব সমস্যার সমাধান করা সম্ভব নয়, সেকারনেই আমি সকলের সহযোগিতা কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com