সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরে ব্যাংক লুটের চেষ্টা, বোমাসহ আটক ১

গাজীপুরে ব্যাংক লুটের চেষ্টা, বোমাসহ আটক ১

গাজীপুরে বোমা বিস্ফোরণের ভয় দেখিয়ে প্রাইম ব্যাংক থেকে টাকা নেওয়ার চেষ্টা করার সময় এক যুবককে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা দুটি আইইডি (বোমা) নিষ্ক্রিয় করেছে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকার শাপলা ম্যানশনে এ ঘটনা ঘটে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার মো. আহসান হাবীব এ তথ্য জানিয়েছেন।

ওই যুবকের নাম মো. আবু বক্কর সিদ্দিক (৩০) । তিনি বাগেরহটের মোড়লগঞ্জ থানার বিমারি ঘাটা এলাকার মৃত সেকান্দর আলীর ছেলে। গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার বটতলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন আবু বক্কর সিদ্দিক।

সহকারী পুলিশ কমিশনার মো. আহসান হাবীব জানান, বুধবার পৌনে ১টার দিকে আবু বক্কর একটি কালো রঙের স্কুলব্যাগ নিয়ে চান্দনা চৌরাস্তার শাখার প্রাইম ব্যাংকে আসেন। তিনি ম্যানেজার ফরিদ আলমের রুমে ঢুকে ব্যাগে বোমা রয়েছে জানিয়ে ব্যাংকের সব টাকা পয়সা দিতে বলেন। টাকা না দিলে বোমা বিস্ফোরণ ঘটানো হবে বলে হুমকি দেন।

এ সময় ম্যানেজার কৌশলে রুম থেকে বের হয়ে ব্যাংকের গেট আটকিয়ে বাসন থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাংক ভবনটি ঘিরে রাখে এবং যুবককে আটক করে ঢাকার কাউন্টার টেরোরিজম ইউনিটকে সংবাদ দেয়। এ সময় পুলিশ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ আশেপাশের সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিকেল পৌনে ৪টার দিকে দুটি আইইডি (বোমা) নিষ্ক্রিয় করে।

সহকারী পুলিশ কমিশনার মো. আহসান হাবীব আরও জানান, এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে। আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com