ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মোজাফফর হোসেন চুন্নুর স্মরণসভা বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকালে পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর কৃষকদলের আয়োজনে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।
উপজেলা কৃষকদলের আহবায়ক মো. দেলোয়ার হোসেন হেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মো. সহিদুল হক মন্টু, বোয়ালমারী পৌর কৃষকদলের আহবায়ক বজলুল করিম চাঁদ, যুগ্ম আহবায়ক দুলু চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সঞ্জয় সাহা প্রমুখ। এ সময় সদ্য প্রয়াত মোজাফফর হোসেন চুন্নুর ছোট ছেলে অভি রহমান উপস্থিত সকলের কাছে
তার পিতার অকাল মৃত্যুতে পিতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া চান। আলোচনা সভাশেষে মরহুমের আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply