সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
রাজাপুরে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিমের মৃত্যু

রাজাপুরে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিমের মৃত্যু

প্রতিনিধি ঝালকাঠির রাজাপুরে নির্মাণাধীন ৪ তলা ভবনের ছাদ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।মোঃ শহিদুল ইসলাম (৩৫) নামে ওই শ্রমিক ফরিদপুর উপজেলার গোয়ালেরটিলা এলাকার সাহেব আলী শেখের ছেলে।
আজ (১৬সেপ্টেম্বর) বুধবার সকাল ১১টায় রাজাপুর উপজেলা সদরের টিএন্ডটি সড়কের আবুল বাসার মিজান খান এর নির্মাণাধীন ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়।খবরে পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে।

প্রত্যক্ষদর্শী নির্মাণ শ্রমিক মোঃ রিপন ও মোমেন জানায়, নির্মাণাধীন ভবনের ৪ তলায় ছাদে ভাইব্রেটর মেশিন দিয়ে শহিদুল কলম (পিলার) ঢালাই দিতে ছিল। হঠাৎ ভাইব্রেটর মেশিনের পাইপ শহিদুলের পায়ে জড়িয়ে যায়।এ সময় শহিদুল পাইপ ছাড়াতে গিয়ে হাত ফসকে নিচে পড়ে গুরুত্বর রক্তাক্ত জখম হয়। এসময় স্থানীয়রা শহিদুলকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের অভিযোগ, শ্রমিকদের নিরাপত্তার কোন ব্যবস্থা না থাকায় জীবনে ঝুঁকি নিয়ে শ্রমিকরা ঐ ভবনের নির্মাণ কাজ করছে। রাজাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রস্তুতি চলছে। নিহতের পরিবারকে খবর দেয় হয়েছে। তারা এসে আইনি সহযোগিতা চাইলে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com