বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ভূরুঙ্গামারীতে পাটের গুদামে আগুন..

ভূরুঙ্গামারীতে পাটের গুদামে আগুন..

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পাটের গুদামে আগুন লেগে ৬শ মণ পাট পুড়ে ছাই হয়েছে। এতে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের। অগ্নিকাণ্ড ঘটেছে সোমবার দিবাগত রাত প্রায় সাড়ে ৩টার সময় ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের আমতালা নামক স্থানে একটি পাটের গুদামে।

ক্ষতিগ্রস্ত পাটগুদামের মালিক বলদিয়া ইউনিয়নের ছনবান্দা খলিশাকুড়ি গ্রামের আব্দুল ওহাবের ছেলে মোসলেম উদ্দিন জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার সময় গুদামে আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে নাগেশ্বরী ফায়ার সার্ভিসে খবর দেই।

তারা এসে আগুন নেভানোর চেষ্টা করে। তার আগেই গুদামে থাকা অর্ধেক পাট পুড়ে ছাই হয়ে যায়। যার বাজার মূল্য ১৫ থেকে ১৮ লাখ টাকা। এ সময় গুদামঘরটির চালও পুড়ে যায় এবং দেয়াল ক্ষতিগ্রস্ত হয়।

তিনি আরো জানান, সে এবং একই ইউনিয়নের ব্যবসায়ী আফজাল হোসেন, রেজাউল করিম, লুৎফর রহমান, রহম আলী- এই ছয়জন একই সাথে পাট কিনে গুদামজাত করেছিলেন। গুদামে মোট এক হাজার চারশ মণ পাট ছিল।

নাগেশ্বরী ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের টিম লিডার ইমন মিয়া জানান, ফায়ার সার্ভিসের একটি টিম প্রায় চার ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। এ সময় গুদামে থাকা ১৪’শ মণ পাটের মধ্যে আট থেকে ৯’শ মণ পাট উদ্ধার করা হয়েছে, বাকি পাট পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা।

ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com