সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কাশিমপুর কারাগারে বন্দীর মৃত্যু

কাশিমপুর কারাগারে বন্দীর মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দী অস্ত্র ও মাদক মামলার এক আসামির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালের নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের নাম মিজানুর রহমান (৩০)। তিনি বরগুনার আমতলী থানার সাখারিয়া ফকিরবাড়ি এলাকার মৃত কাসেম ফকিরের ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার নূর মোহাম্মদ মৃধা জানান, সন্ধ্যায় কারাগারের ভেতর হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন মিজানুর রহমান। পরে প্রথমে তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এরপর তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এসময় চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মিজানুর রহমানকে মৃত ঘোষণা করেন।

মিজানুর রহমানের বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায় অস্ত্র ও মাদক মামলা ছিল। ওই মামলায় ২০১৮ সালের ২৪ ডিসেম্বর থেকে তিনি গাজীপুর জেলা কারাগারে বন্দী ছিলেন। ২০১৯ সালের ২২ ফেব্রুয়ারি তাকে এ কারাগারে পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com