বুধবার, ২৪ Jun ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ব‌রিশাল শেবা‌চিম হাসপাতা‌লের অর্থ‌পে‌ডিক্স বিভাগ লকডাউন

ব‌রিশাল শেবা‌চিম হাসপাতা‌লের অর্থ‌পে‌ডিক্স বিভাগ লকডাউন

বরিশাল শের-ই বাংলা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের অর্থপেডিক্স বিভাগের চিকিৎসক-নার্সসহ ১১জন করোনা আক্রান্ত হওয়ায় পুরো অর্থপেডিক বিভাগ লকডাউন করা হয়েছে। একের পর এক রোগী তথ্য গোপন রেখে চিকিৎসা সেবা নিতে এসেছে। পরবর্তীতে তাদের অনেকের দেহে করোনা সনাক্ত হয়। তাদের কারণে এ অবস্থা সৃস্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ ঘটনায় অর্থপেডিক্স বিভাগের দায়িত্বরত সকল চিকিৎসক-নার্সদের আইস্যুলেশনে পাঠানো হয়েছে। শনিবার (৬ জুন) দুপুর একটা থেকে অর্থপেডিক্স বিভাগ লকডাউন করে স্বল্পপরিসরে মেডিসিন বিভাগের সঙ্গে অর্থপেডিকক্স সেবা চালু থাকবে বলে জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে অর্থপেডিক্স বিভাগের রেজিস্ট্রার ডা. সুদীপ হালদার বলেন, ‘এ পর্যন্ত অর্থপেডিক্স বিভাগে করোনা পজিটিভ দুই রোগী তথ্য গোপন করে ভর্তি হয়েছেন।

তাদের চিকিৎসা সেবা প্রদান করেছেন ওই ওয়ার্ডের সব ডাক্তার ও নার্স। পরবর্তীতে জানা গেছে দুই রোগী করোনায় আক্রান্ত। ওই দুই রোগীর মাধ্যমে অর্থপেডিক্স বিভাগের ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।’ শের-ই বাংলা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ বাকির হোসেন বলেন, ‘করোনা পজিটিভ দুই রোগী সাতদিন ধরে অর্থপেডিক্স বিভাগে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তথ্য গোপন করায় সেখান থেকে একজন চিকিৎসক, সাত জন নার্স এবং তিন জন রোগী পজিটিভ হয়েছে। তাই অর্থপেডিক্স বিভাগ সাত দিনের জন্য বন্ধ করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com