বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
টাঙ্গাইলে বৈদ্যুতিক ট্রান্সফরমারের ভিতরে ৫০০ বোতল ফেনসিডিল আটক; গ্রেফতার ২

টাঙ্গাইলে বৈদ্যুতিক ট্রান্সফরমারের ভিতরে ৫০০ বোতল ফেনসিডিল আটক; গ্রেফতার ২

টাঙ্গাইলে বৈদ্যুতিক ট্রান্সফর্মারের ভিতরে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২।

১৫ই সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে শহরের রাবনা বাইপাস এলাকায় অভিযান পরিচালনাকালে র‌্যাব- ১২ আওতাধীন সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ ও কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার কিশোর রায়ের নেতৃত্বে একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার বহনকারী পিক-আপ ভ্যান আটক করে।

পরে পিক-আপ ভ্যানে থাকা বৈদ্যুতিক ট্রান্সফর্মার থেকে ফেসিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত ৫০০ বোতল ফেনসিডিল ও ব্যবহৃত পিক-আপ ভ্যান জব্দ করে র‌্যাব- ১২।

এছাড়াও এ ঘটনায় দুজন কে গ্রেফতার করেছে র‌্যাব- ১২।

আটককৃতরা হলেন, মিজানুর রহমান (৩৮)- দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ছাতিনী রায়পাড়া গ্রামের নুর হোসেন কাজীর ছেলে ও শফিক উদ্দিন (৪০) নরসিংদী জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর গ্রামের শাহাব উদ্দিনের ছেলে।

র‍্যাব-১২, সিপিসি-৩ এর টাঙ্গাইল জেলা কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার কিশোর রায় জানান, দিনাজপুরের হিলি থেকে ছেড়ে আসা পিক-আপ ভ্যানে ট্রান্সফর্মারের ভিতর ফেনসিডিল নিয়ে দুই মাদক ব্যবসায়ী মিজান ও শফিক ঢাকা যাচ্ছিলো।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল দুপুর ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় পিক-আপ ভ্যানটি আটক করে।

এসময় ট্রান্সফর্মারের ভিতর থেকে ৫২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এটি অভিনব একটি কায়দা। এসময় মাদক ব্যবসায়ী মিজান ও শফিককে আটক করা হয়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com