মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

শিরোনাম :
আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যৌথ অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যৌথ অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন


সিদ্ধিরগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছন্নে অভিযান করেছে র‌্যাব ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ।১৫ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১’টা থেকে দুপুর পর্যন্ত সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় তারা তিনটি নির্মানাধীন বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে তিতাসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফতুল্লা জোনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী রবিউল ইসলাম,

মিটারিং এন্ড বিজিল্যান্স বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী গোলাম মোস্তফা, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন (টিএন্ডডি) কোম্পানির নারায়ণগঞ্জ জোনাল অফিসের উপ ব্যবস্থাপক সিরাজুল ইসলাম, সহ-প্রকোশলী নাজমুল ইসলাম, উপ-সহ প্রকোশলী মোঃ গিয়াস উদ্দিন। র‌্যাব-১১’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার মোঃ সম্রাট তালুকদার এবং ডিএডি রবিউল ইসলাম। এই অভিযানে তিতাস ২০০ ফুট অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

তবে এই অভিযানে বাড়ির মালিক বা অবৈধ সংযোগ প্রদানকারী কাউকেই ঘটনাস্থলে পাওয়া যায়নি। ফতুল্লা জোনাল অফিসের ব্যবস্থাপক রবিউল ইসলাম বলেন, এই অভিযান তিতাসের নিয়মিত একটি অভিযান। অবৈধ সংযোগ গ্রহণকারীদের বিষয়ে কি পদক্ষেপ নিবেন জানতে চাওয়া হলে তিনি জানান, যেসব বাড়ির মালিক এই অবৈধ সংযোগ নিয়েছে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করবো। যারা সংযোগটি দিয়েছে তাদেরকে আমরা এখনো শনাক্ত করতে পারিনি। তবে তাদের বিষয়েও আমরা খোঁজ নিচ্ছি।

র‌্যাব-১১’র সহকারি পুলিশ সুপার মোঃ সম্রাট তালুকদার বলেন, র‌্যাব এর আগেও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে বিভিন্ন অভিযান পরিচালনা করেছে। তিতাসের পাশাপাশি আমরাও অবৈধ সংযোগ বিচ্ছিন্নে অভিযান নিয়মিত পরিচালনা করবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com