বুধবার, ২৪ Jun ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বোয়ালমারীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার

বোয়ালমারীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার

ফরিদপুর জেলার বোয়ালমারীতে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর । এ ব্যাপারে বোয়ালমারী থানায় একটি মামলা হয়েছে।
১৪ সেপ্টেম্বর সোমবার রাতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. সফিকউর রহমান মিয়া গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দাদপুরে অভিযান চালিয়ে ৩৬ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটককৃতরা হলেন উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদী গ্রামের মুনসুর মিয়া , সাতৈর ইউনিয়নের কাদিরদী গ্রামের মো. আফজাল মৃধা ও রাজবাড়ী জেলার বড় ভবানীপুর গ্রামের মো. খায়রুল ইসলাম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬ সারণীর ক্রমিক নং (১) এর ১০ (ক) ধারায় ফরিদপুর জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক

মো. সফিকউর রহমান মিয়া বাদী হয়ে বোয়ালমারী থানায় একটি মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃতদের ১৫ সেপ্টেম্বর দুপুরে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com