সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জবাবদিহিতা নিশ্চিত করতেই বডি ওর্ন ক্যামেরা

জবাবদিহিতা নিশ্চিত করতেই বডি ওর্ন ক্যামেরা

রংপুর মেট্রোপলিটন পুলিশের সকল ট্রাফিক পয়েন্ট ও চেকপোস্টসমূহে দায়িত্বরত পুলিশ সদস্যদের শরীরেই থাকবে বডি ওর্ন ক্যামেরা । যাতে ধারণ করা হবে সেখানকার সার্বিক পরিস্থিতির ভিডিও চিত্র । নানা অভিযোগের নির্ভুল তদন্ত ও দায়িত্বরত পুলিশ সদস্যদের কাজের তদারকি এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্যই এ ব্যবস্থা নেওয়া হয়েছে ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে বডি ওর্ন ক্যামেরা কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ।

আপাতত নগরীর কয়েকটি পয়েন্ট বা চেকপোস্টে এ ক্যামেরা চালু হয়েছে। ধীরে ধীরে আরপিএমপির সব চেকপোস্টেই এ ব্যবস্থা কার্যকর করা হবে।

এ ব্যাপারে আরপিএমপি কমিশনার আবদুল আলীম জানান, পর্যায়ক্রমে দায়িত্বরত সকল পুলিশ সদস্যদের কাছেই বডি ওর্ন ক্যামেরা থাকবে। নানা অভিযোগের নির্ভুল তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্যই এ ব্যবস্থা নেওয়া হয়েছে ।

এদিকে আরপিএমপির এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রংপুর মহানগরের সাধারণ জনগণ ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com