রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মানুষের যাতায়াতে ভোগান্তি কমলো রাজাপুরে বিষখালির ভাঙন ঠেকাতে ব্যক্তিগত খরচে বেড়িবাঁধ নির্মান করলেন তারেক মেম্বর

মানুষের যাতায়াতে ভোগান্তি কমলো রাজাপুরে বিষখালির ভাঙন ঠেকাতে ব্যক্তিগত খরচে বেড়িবাঁধ নির্মান করলেন তারেক মেম্বর

ঝালকাঠির রাজাপুরের মানকি সুন্দর এলাকার বিষখালির ভাঙন ঠেকাতে ও বসতবাড়ি রক্ষায় ব্যক্তিগত খরচে বেড়িবাঁধ নির্মান করে দিয়েছেন মঠবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউপি সদস্য তরিকুল ইসলাম তারেক। সোমবার বিষকালি নদীর পাড়ের মানুষের দূর্ভোগ লাঘবে প্রায় ২৫০ ফিট এলাকায় নিজ খরচে তিনি বেড়ি বাঁধ নির্মানের কাজ শুরু করেন।

স্থানীয়রা জানান, গত ৫-৬ বছর আগে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের মানকি সুন্দার লঞ্চঘাট থেকে সাম চৌকিদারের বাড়ী পযর্ন্ত প্রায় ২৫০ ফিট বেড়িবাধ ও চলাচলের রাস্তা নদী ভাঙ্গনে বিলীন হয়ে যায়। যার ফলে পানি বৃদ্ধি ও বন্যার সময় এ এলাকার বাসিন্দাদের পরতে হতো চরম দূর্ভোগে। দূর্যোগের মুহুর্তে বেড়িবাধ দিয়ে সাইক্লোন সেল্টারে যেতে পারতোনা এলাকাবসী। এই পথ দিয়ে কোমলমতি শিশুদের বিদ্যালয়ে যেতে পড়তে হতো নানা বিরম্বনায়।

প্রতিদিন প্রায় দেড় হাজার মানুষের চলাচল এই বেড়িবাঁধ থেকে। পথচারিরা অনেক কস্ট করে পরনের কাপর ভিজিয়ে এই পথ পাড়ি দিতো, কোথাও যেতে হলে এই পথ থেকে গ্রামবাসিকে আসতে হতো লঞ্চঘাটে। বেড়িবাঁধ না থাকার বিষয়টি এলাকাবাসী সংশ্লিষ্ট সকলকে জানালেও এর কোনো প্রতিকার মেলেনি। এরপর এলাকাবাসী মো:তরিকুল ইসলাম তারেক’র কাছে এসে তাদের দূর্ভোগের কথা জানান।

তাদের কথা শুনে তরিকুল ইসলাম তারেক ১৪ই সেপ্টেম্বর সকালে নিজ খরচে প্রায় ২৫০ ফিট বেড়িবাঁধ নির্মানের কাজ শুরু করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: জামাল হোসেন মৃধা, যুবলীগ নেতা নান্নু হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলীম সিকদার ও সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি পলাশ হাওলাদার, সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি লোকমান হোসেন, হাফিজুর রহমান রুবেল,

দেলোয়ার হোসেন, মোশারফ হোসেন, আল ফুকর হাওলাদার, শহিদুল ইসলাম, রফিক হাওলাদার, নুরুল ইসলাম খলিফা, নান্নু তালুকদার, রুস্তুম আলী, মনির হাওলাদার, মন্টু মিয়া, গোলাম কবিরসহ স্থানীয় সুধীজন। মঠবাড়ী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড’র সাবেক ইউপি রুস্তুম আলী হাওলাদার জানান, তরিকুল ইসলাম তারেক মেম্বার এখন আমাদের এই বেড়িবাঁধ নির্মান করে দিতেছে তাতে আমাদের অনেক উপকার হবে।

এখানে লঞ্চঘাট আছে,সাইক্লোন সেল্টার আছে। এই বেড়িবাঁধ থেকে প্রতিদিন প্রায় দেড় হাজার মানুষ চলাচল করে। মঠবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারেক বলেন, আমার প্রিয় অভিবাবক সাবেক সফল শিল্প ও খাদ্য মন্ত্রী ও ১৪ দলের সমন্বয় জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু মহোদয়ের জনকল্যানমূলক কাজ করার নির্দেশে মঠবাড়ী ইউনিয়নে আমি বিভিন্ন ধরনের উন্নয়ন মূলক কাজে করে যাচ্ছি।

এরই ধারাবাহিকতায় বিষখালি নদীর ভাঙন ঠেকাতে ও বসতবাড়ি রক্ষায় মানকি লঞ্চঘাট এলাকার বিলীন হয়ে যাওয়া বেড়িবাঁধটি পুনরায় নির্মান করে দিচ্ছি। এখান থেকে মানুষ চলাচল করতে পারতো না। সাইক্লোন সেল্টারে যেতে পারে না। এলাকাবাসীর দূর্ভোগের কথা চিন্তা করে আমার নিজ খরচে বেড়িবাঁধটি নির্মান করে দিতেছি।

এটা রাস্তা হিসেবে ব্যবহার করার জন্য। এর আগে হাইলারকাঠিতে আমি রাস্তা সংস্কার করে দিয়েছি এবং করোনাকালে আমি সাহায্যের হাত বাড়ীয়ে মানুষের পাশে ছিলাম, আছি এবং আগামী দিনগুলোতেও থাকবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com