রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পীরগঞ্জে টাকা ছাড়া মিলছে না বয়স্ক/বিধবা ভাতার কার্ড

পীরগঞ্জে টাকা ছাড়া মিলছে না বয়স্ক/বিধবা ভাতার কার্ড

রংপুর জেলার
পীরগঞ্জ উপজেলার ১১ নং পাঁচগাছী ইউনিয়নে টাকা ছাড়া মেলেনা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত শতভাগ বয়স্ক/বিধবা ভাতার কার্ড। প্রতিটি ভাতার কার্ডের জন্য ইউপি চেয়ারম্যান এবং ইউপি সদস্যদের দিতে হয় ৪ থেকে ৫ হাজার টাকা উৎকোচ সরেজমিনে ১৪ সেপ্টেম্বর অত্র ইউনিয়নের ৩ নং ওয়ার্ড পরিদর্শনে গিয়ে এর সত্যতা পাওয়া যায়।

উক্ত ওয়ার্ডের ভুক্তভোগী মৃতঃ তছির উদ্দিনের পুত্র জব্বার মিয়া (৬৭) এর নিকট ৩ হাজার, মৃতঃ দছি উদ্দিন খাঁর পুত্র রাজ্জাক আলী খাঁর ৪ হাজার, মৃত দুদু মিয়ার স্ত্রী রমিচা বেগমে (৬৩) এর ৫ হাজার, মৃতঃ জলিল মিয়া’র স্ত্রী বুলবুলি বেগম (৬০) এর ৫ হাজার, মৃতঃ দুদু মিয়ার পুত্র মধু৷ মিয়া (৬৫) এর ৫ হাজার, মৃতঃ ঠসা পাগলার পুত্র মতিয়ার রহমান (৬৪) এর ৩ হাজার, মৃতঃ রহমত উল্ল্যার পুত্র আইয়ুব আলী (৬৬)

এর ৪ হাজার ৫শত এবং ইসলাম মিয়া (৬৫) এর নিকট ৫ হাজার টাকা বয়স্ক/বিধবা ভাতার কার্ড করে দেয়ার কথা বলে উৎকোচ গ্রহন করেছে উক্ত ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রউফ মিয়া।

অনুরুপ ভাবে অত্র ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান লতিফ মিয়াও একাধিক ব্যাক্তির নিকট থেকে উৎকোচ গ্রহন করেছে বলেও জানায় অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবলু মিয়া এবং সাধারন সম্পাদক ইসমাইল হোসেন সহ এলাকার সচেতন নাগরিক বৃন্দু।

এ বিষয়ে প্রতিবাদ করায় ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক কে লাঞ্চিত হতে হয়েছে চেয়ারম্যান ও ইউপি সদস্য আব্দুর রউফ মিয়ার লোকজনের হাতে। এ নিয়ে পীরগঞ্জ থানায় একটি অভিযোগও রয়েছে। এ বিষয়ে অভিযোগ তদন্তকারি অফিসার (এস আই ) আলমগীর হোসেন এর সত্যতা স্বীকার করেন।

উল্লেখ, ইতি পুর্বেও অত্র চেয়ারম্যান লুৎফর রহমান লতিফের বিরুদ্ধে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় মৃত ও ভূয়া ব্যাক্তির নাম ব্যবহার করে শতাধিক রেশন ও ভিজিডি কার্ডের চাল আত্মসাৎ করায় বিভিন্ন দপ্তরে অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে চেয়ারম্যান লুৎফর রহমান লতিফ ও ইউপি সদস্য আব্দুর রউফ এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে, তারা বিষয়টি মিথ্যা ও ষড়যন্ত্র বলে উল্লেখ করেন। উপজেলা নির্বাহী অফিসার মেসবাহুল হোসেন বলেন, এ ব্যাপারে ভুক্তভোগিরা অভিযোগ দিলে তদন্ত পুর্বক কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এলাকাবাসী ও সচেতন মহল পীরগঞ্জের এমপি মাননীয় স্পিকার ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনাসহ অসহায় গরীব ও দুস্থ্যদের রেশন ও ভিজিডির এর চাল আত্মসাৎ কারী, বয়স্ক/বিধবা ভাতায় উৎকোচ গ্রহনকারি দুর্নীতিবাজ চেয়ারম্যান লুৎফর রহমান লতিফ

এবং ইউপি সদস্য আব্দুর রউফ এর বিরুদ্ধে সঠিক তদন্ত সাপেক্ষে জরুরী ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন এবং বিভাগীয় প্রশাসনিক ব্যাবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com