বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত জবি শিক্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন।

যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত জবি শিক্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন।

যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের শিক্ষক আব্দুল হালিম প্রামাণিককের সর্বোচ্চ শাস্তির দাবি করেছে শিক্ষার্থীরা । সোমবার সকাল ১০.৩০ মিনিটে জবি প্রধান ফটকের সামনে সাধারন শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধনে অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা ।

মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, একজন শিক্ষক যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত প্রমাণ হওয়ার পরেও তাকে কেন শাস্তির আওতায় আনা হয়নি?

২০১৭ সাল থেকে তদন্ত চলছে অর্থাৎ তিন বছর ধরে যে তদন্ত চলছে এটা শিক্ষার্থীদের দাবি দাবায়ে রাখার জন্য একটা প্রহসনের নাটক করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মূলত এই শিক্ষককে বাঁচানোর জন্য তিন বছর ধরে এই তদন্তটা চালিয়ে যাচ্ছে প্রশাসন।

আইন সবার জন্য সমান হওয়া উচিত। আপনারা জানেন এর আগেও ২০১৭ সালে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রাজিব মীরকে একই অভিযোগে তাকে বহিষ্কার করা হয়, তাকে যদি বহিষ্কার করা যায়, তাহলে আব্দুল হামিদ প্রামাণিককে কেন বহিষ্কার করা যাবে না?

প্রসঙ্গত, ২০১৭ সালে জবির নাট্যকলা বিভাগের শিক্ষক আব্দুল হালিম প্রামাণিকের বিরুদ্ধে যৌন নিপিড়নের অভিযোগ আনেন দুই শিক্ষার্থী। এঘটনায় দুই দফা তদন্তের পর ২০১৮ সালে ৭৭তম সিন্ডিকেট সভায় তাকে তিরস্কার ও দুই বছরের জন্য পদোন্নতি পিছিয়ে দেওয়া হয়।

কিন্তু ভুক্তভোগী ছাত্রী এমন শাস্তিতে অসন্তুষ্ট জানিয়ে উপাচার্য বরাবর চিঠি দিলে ফের উচ্চতর তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সর্বশেষ চলতি বছর ৭ সেপ্টেম্বর ৮২তম সিন্ডিকেটে তাকে লঘু শাস্তি দেওয়া হয়৷ তবে তদন্ত কমিটির অস্পষ্ট বক্তব্য নিয়ে প্রশ্ন তোলেন সিন্ডিকেট সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com