রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় শ্রমিক নেতা রুবেল নিহত

ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় শ্রমিক নেতা রুবেল নিহত

ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় রুবেল হোসেন রানা নামে জেলা ট্রাক ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক নিহত হয়েছে। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার হাজীপাড়া মহল্লার আতিয়ার ইসলামের ছেলে। শনিবার রাতে জেলা শহরের পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় নৈশ কোচের চাকায় পিস্ট হয়ে মারা যান তিঁনি। প্রত্যক্ষদর্শীরা জানায়, শ্যামলী পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে ঢাকার উদ্যেশ্যে যাওয়ায় পথে পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় মটরসাইকেল আরোহী রুবেলের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে বাসটির চাকায় পিস্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। পরে পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। তবে শ্যামলী পরিবহনের বাসটি আটক করা যায় নি। দূর্ঘটনা ঘটিয়ে বাসটি দ্রুত পালিয়ে যায়। এ বিষয়ে সদর থানার ওসি তানভিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com