শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে ১ লক্ষ তালের বীজ বপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল।

বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে ১ লক্ষ তালের বীজ বপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল।

প্রাকৃতিক দুর্যোগ প্রশমনকল্পে সমগ্র বরিশাল জেলা ব্যাপী ১ লক্ষ তালবীজ বপন কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল। আজ ১৪ সেপ্টেম্বর সোমবার সকাল ১০ টায় বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে, উপজেলা প্রশাসন বরিশাল সদর এর আয়োজনে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের সহযোগিতায় কাউনিয়া বিসিক সংলগ্ন চরবাড়িয়া ইউনিয়ন এর মতাশা বাজার এলাকায়। বরিশাল জেলা ব্যাপী ১ লক্ষ তালের বীজ বপণ কর্মসূচির ২০২০ এবং শুভ উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মুনিবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম। উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল মোহাম্মদ তৌফিকুল আলম, বিভাগীয় বন কর্মকর্তা সামাজিক বন বিভাগ বরিশাল, মোঃ জিএম রফিক আহাম্মেদ, উপ-পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশাল দিলারা খানম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহিলা বরিশাল সদর উপজেলা, রেহানা বেগম,

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বরিশাল প্রশান্ত কুমার রায়, পিআইও বরিশাল সদর উপজেলা কামরুজ্জামান, চেয়ারম্যান চরবাড়িয়া ইউনিয়ন পরিষদসহ সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক ব্যক্তি, ইউনিয়ন পরিষদের মেম্বার, শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন। বরিশাল জেলা ব্যাপি ১ লক্ষ তালের বীজ বপণ কর্মসূচির ২০২০ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক বরিশাল এসময় তিনি বলেন,

তাল বীজ বপন কর্মসূচি আজ থেকে চলবে বরিশাল জেলার ১০ টি উপজেলায় এক যোগে এ কর্মসূচি পালিত হবে। প্রতি উপজেলায় ১০ হাজার করে তালের বীজ বপন করা হবে। উপজেলা প্রশাসনের সাথে সর্বস্তরের জনগণ উপস্থিত থেকে তাল বীজ বপন করবে।

উক্ত অনুষ্ঠানকে সফল এবং সার্থক করতে নিজ নিজ স্থান থেকে বরিশাল জেলার সকল ব্যক্তি প্রতিষ্ঠান সকালের সর্বাত্মক সার্বিক সহযোগিতা এবং উপস্থিতি কামনা করেন বরিশাল জেলা প্রশাসক, এস, এম, অজিয়র রহমান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com