শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় মাদক সেবনের কারনে কারাদণ্ড

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় মাদক সেবনের কারনে কারাদণ্ড

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় মাদক সেবনের কারনে দুই ভাইসহ ৬জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
উল্লাপাড়া উপজেলার ইউএনও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান মওদুদ আহম্মেদ (১৩ সেপ্টেম্বর) রোজ রবিবার বিকেলে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন।


কারাদণ্ড প্রাপ্তরা হলেন, উল্লাপাড় উপজেলার ঝিকরা গ্রামের আব্দুল হামিদের ছেলে শামীম (৩০)বড় ভাই আব্দুস সালাম, ওই গ্রামের মৃত শুকুর আলীর ছেলে শরীফ (৩৫)মৃত আব্দুল হামিদের ছেলে ফিরোজ (৩৫)ও আলীর ছেলে আব্দুল বারেক (৪২) সিরাজগঞ্জ পৌর এলাকার রেলওয়ে কলোনি মহল্লার বিমলের ছেলে সমীর রায় (৩৬)মোট 6 জন ছিলেন।

বিষয়টি উল্লাপাড়া মডেল থানার ডিউটি অফিসার এসআই হাফিজুর রহমান নিশ্চিত করেছেন। তিনি বলেছেন যে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোজ রবিবার সকালে ওই উপজেলার ঝিকরা গ্রামের অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রোববার বিকেলে ওই ভাম্যমান আদালতে তাদের হাজির করলে ১ মাসের জন্য বিনাশ্রম কারাদণ্ড দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com