বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সিংগাইরে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ১

সিংগাইরে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ১

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের আটিপাড়া গ্রামের নাসির উদ্দিনের স্ত্রী রেবা আক্তার (৩২) নামের এক নারী মাদক ব্যবসায়ী পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১২০ পিস ইয়াবা।

গতকাল রোববার সকাল পৌনে ১০ টার দিকে উপজেলার শান্তিপুর-বাঘুলি পুলিশ তদন্ত কেন্দ্রের পাশে মোহনা কিন্ডার গার্টেন স্কুলের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

তদন্ত কেন্দ্রের এসআই মোঃ ফরহাদ হোসেন বলেন, মাদক ব্যবসায়ী রেবার দেয়া তথ্যানুযায়ী ওই ইউনিয়নের মানিকনগর বাজার থেকে নাজমুল হোসেন বাকি (৪২) নামের তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বাকি জামির্ত্তা ইউনিয়নের চররাজনগর গ্রামের আব্দুল খালেক ডিলারের পুত্র।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত রেবার স্বামী নাসির উদ্দিন নসু এলাকায় বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদক, ডাকাতি ও খুনের অভিযোগে একাধিক মামলা রয়েছে। বর্তমানে তিনি একটি হত্যা মামলায় জেল- হাজতে আছে। স্বামীর অবর্তমানে রেবা রমরমা মাদক ব্যবসা চালিয়ে আসছিলো বলে জানা গেছে।

এ ব্যাপারে শান্তিপুর-বাঘুলি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ লুৎফর রহমান বলেন, গ্রেফতারকৃতদ্বয় এলাকার চিহ্নিত মাদক কারবারি। ইয়াবাসহ গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com