রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরে এসি মেরামত করতে গিয়ে ৫ তলা থেকে পড়ে মিস্ত্রির মৃত্যু

গাজীপুরে এসি মেরামত করতে গিয়ে ৫ তলা থেকে পড়ে মিস্ত্রির মৃত্যু


গাজীপুরের একটি সুয়েটার কারখানার এয়ার কন্ডিশনার (এসি) মেরামত করতে গিয়ে পাঁচতলা থেকে পড়ে এক মিস্ত্রির মৃত্যু হযেছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের ডেগেরচালা এলাকায় দুর্ঘটনায় তার মৃত্যু হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার এসআই আশরাফুল আলম এ তথ্য জানান।

মৃত এসি মিস্ত্রির নাম নূর হোসেন (২৬)। তিনি জামালপুরের সদর উপজেলার গোদাশিমুলিয়া এলাকার হাসমত আলীর ছেলে।

এসআই আশরাফুল আলম ও স্থানীয়রা জানান, ডেগেরচালা এলাকার একটি কারখানার পঞ্চম তলায় এসি মেরামতের কাজ করছিলেন নূর হোসেন। দুপুরে সাড়ে ১২টার দিকে তিনি হঠাৎ সেখান থেকে নিচে পড়ে যান তিনি।

এ সময় আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com